সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

একই দিনে রুশ ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

Paris
Update : শনিবার, ২ এপ্রিল, ২০২২

এফএনএস : ইউক্রেন ইস্যুতে বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। এতে মুখ্য ভূমিকা রাখছে প্রভাবশালী দেশগুলো। তবে একই সময়ে দুই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এক স্থানে সফর যেন সব আকর্ষণ কেড়ে নেয়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, গতকাল শুক্রবার ভারত সফর করছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন ইস্যুতে ভারতের অবস্থান কতোটুকু গুরুত্বপূর্ণ তা এই দুই নেতার সফরই বুঝিয়ে দেয়। লিজ ট্রাসের ভারত সফরের উদ্দেশ্য হচ্ছে, রাশিয়ার ওপর দেশটির নির্ভরশীলতা কমিয়ে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা।

অন্যদিকে, একই উদ্দেশ্য নিয়ে সেখানে সফর করছেন সের্গেই ল্যাভরভ। জানা যায়, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পারেন সের্গেই লাভরভ। এমনটি জানিয়েছেন তার মুখপাত্র মারিয়া জাখারোভা। ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই কোনো পক্ষে অবস্থান নেয়নি ভারত। এমনকি জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে প্রস্তাবিত নিন্দা ভোটেও অংশ নেয়নি তারা। যুক্তরাষ্ট্রের আহ্বানে সারা না দিয়ে রাশিয়া থেকে তেল আমদানি করছে দিল্লি। তবে মোদি সরকারের দাবি, মোট তেল আমদানির তুলনায় খুব কম পরিমাণ তেল রাশিয়া থেকে আসছে।


আরোও অন্যান্য খবর
Paris