সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

যুদ্ধে ইউক্রেনের ক্ষতি ৫৬৪ বিলিয়ন ডলার

Paris
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এফএনএস : রুশ হামলায় ইউক্রেনের অনেক শহর এখন ধ্বংসস্তূত। এক কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত। তাদের মধ্যে দেশ ছেড়েছেন ৩৬ লাখের বেশি। উভয়পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। গতকাল সোমবার আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধে ইউক্রেনের অবকাঠামোর ক্ষতি হয়েছে অন্তত ৫৬৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশটির অন্য সেক্টরও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। ফেসবুকে এক পোস্টে জানানো হয়, যুদ্ধে ৮ হাজার কিলোমিটার সড়ক ও এক কোটি বর্গমিটার আবাসন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হয় গত ২৪ ফেব্রুয়ারি। রুশ আগ্রাসন ঠেকাতে যুদ্ধে অংশ নেন ইউক্রেনের সামরিক ও বেসামরিক মানুষরা। এই যুদ্ধে পশ্চিমারা সরাসরি অংশ না নিলেও নিষেধাজ্ঞা দিয়ে মস্কোকে দুর্বল করার পথ বেছে নিয়েছে। যুদ্ধ ঠেকাতে অনেক দেশ উদ্যোগ নিলেও এখনো রুশ আগ্রাসন বন্ধ হয়নি। শান্তি আলোচনা বারবার ব্যর্থ হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris