সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

পুরুষ অভিভাবক ছাড়া বিমানে চড়তে পারবেন না আফগান নারীরা!

Paris
Update : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

এফএনএস : আফগান নারীরা পুরুষ অভিভাবক ছাড়া দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক কোনো বিমানে চড়তে পারবেন না। দেশটিতে এমন নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। গত রোববার এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে, শনিবার এই নিষেধাজ্ঞার কথা একটি চিঠিতে এয়ারলাইনস কোম্পানিগুলোকে জানিয়েছে পূণ্যের প্রচার ও পাপ দমন মন্ত্রণালয়। দেশটিতে মেয়েদের জন্য স্কুল চালু করার প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর পর এই পদক্ষেপের কথা সামনে আসলো। তালেবানের এমন সিদ্ধান্তে সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ও বিদেশি সরকারগুলো।

এ কারণে শুক্রবার তালেবান কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের বৈঠক বাতিল করেছে। জানা গেছে, যেসব নারী গত রোববার ও গতকাল সোমবার একা ভ্রমণের জন্য বিমানের টিকিট কেটে ফেলেছেন তাদের বিমানযাত্রার অনুমোদন দেওয়া হবে। টিকিট থাকলেও শনিবার কাবুল বিমানবন্দর থেকে কয়েকজন নারীকে বোর্ডিং করতে দেওয়া হয়নি। তালেবান দাবি করে আসছে, ১৯৯৬-২০০১ সালের তুলনায় তারা অনেক বদলে গেছে। ওই সময় পুরুষ আত্মীয় ছাড়া নারীরা শিক্ষা, কাজ বা বাড়ির বাইরে যেতে পারতেন না। তারা বলছে, ইসলামি শরিয়াহ অনুসারে তারা নারীদের অধিকার দিচ্ছে।

তবে মেয়েদের উচ্চমাধ্যমিকশিক্ষা বন্ধ, নারীদের কাজে যোগদানে বিভিন্ন বিধিনিষেধ এবং দীর্ঘ বিমানযাত্রায় পুরুষ অভিভাবক বাধ্যতামূলক করায় আফগান নারী ও মানবাধিকার সংগঠন সমালোচনা করেছে। প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। এরপর ৩১ আগস্ট টানা ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দেশটি থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। এরপর দেশের বিচার ব্যবস্থা নিজেদের দখলে নেয় তালেবান।


আরোও অন্যান্য খবর
Paris