সর্বশেষ সংবাদ
সন্তান জন্মগ্রহণের সাথে একটি করে গাছ লাগানো আহ্বান প্রধানমন্ত্রীর কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা

বিল গেটস-মেলিন্ডার আনুষ্ঠানিক বিচ্ছেদ

Paris
Update : বুধবার, ৪ আগস্ট, ২০২১

এফএনএস : মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের জন্য যে আবেদন করেছিলেন তা অনুমোদন করেছেন বিচারক। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন।

খবর সিএনএনের গত ৩ মে বিল ও মেলিন্ডা গেটস তাদের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন। বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেন, জুটি হিসেবে এগিয়ে যেতে পারি এটা আমরা আর বিশ্বাস করি না। এক টুইট বার্তায় তারা ঘোষণা দিয়েছিলেন, আমাদের সম্পর্কটি নিয়ে অনেক চিন্তা ভাবনা ও কাজের পর আমরা আমাদের বিয়ের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি।

১৯৮০ সালে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন মেলিন্ডা। সেখানেই দু’জনের পরিচয় হয়। ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris