সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভূমধ্যসাগর থেকে ২০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

Paris
Update : সোমবার, ২ আগস্ট, ২০২১

এফএনএস : জার্মানির একটি দাতব্য সংস্থা ভূমধ্যসাগর থেকে অন্তত ২শ’ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। শনিবার ওশেন ভাইকিং কর্তৃপক্ষ জানায়, একই দিনে চারটি ভিন্ন অভিযানে তাদের উদ্ধার করা হয়। এর মধ্যে আহত অবস্থায় রয়েছেন অনেকে। একটি নৌকায় আগুন লাগার পর রাসায়নিকের সংস্পর্শে পুড়ে মারাত্মক আহত হয়েছেন বেশ কয়েকজন।

এসব অভিবাসন প্রত্যাশীর মধ্যে ৩৩ শিশু সহ দুইজন গর্ভবতী নারীও ছিলেন। বেশিরভাগই দক্ষিণ সুদান, তিউনিসিয়া, মরক্কো, আইভরি কোস্ট, লিবিয়া ও মালির নাগরিক। একটি নৌকা থেকে লিবিয়ার কোস্ট গার্ড অভিবাসীদের উদ্ধার করলেও, দাতব্য সংস্থার জাহাজ দেখার পর অনেকেই আবার সাগরে ঝাঁপ দেয়। পরে তাদের উদ্ধার করে সি ওয়াচ থ্রি জাহাজটি।

লিবিয়া উপকুলে একটি কাঠের নৌকা থেকে আরও ৬০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। নৌকাটিতে আগুন লাগার পর অনেকে আহত হয়। সাম্প্রতিক সময়ে লিবিয়া ও তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়া অভিবাসীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বেড়ে গেছে। চলতি বছর আফ্রিকা ও মদ্যপ্রাচ্যের অন্তত ১১শ অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।


আরোও অন্যান্য খবর
Paris