সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশের

Paris
Update : রবিবার, ১ আগস্ট, ২০২১

এফএনএস : ভারতের আসাম ও মিজোরাম সীমান্তে সংঘর্ষে ছয় পুলিশসদস্য নিহতের ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেছে মিজোরাম পুলিশ। সোমবার সংঘর্ষের দিনই কোলাসিব জেলার ভাইরেঙ্গতে পুলিশ স্টেশনে অভিযোগটি দায়ের করেন মিজোরামের এক পুলিশ সদস্য।

এতে হিমন্ত ছাড়াও আসামের চার শীর্ষ পুলিশ, দুইজন আমলা ও দুইশ অজ্ঞাতজনের নাম রয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, আসাম পুলিশের আইজিপির নেতৃত্বে দুইশ’ জনের একটি দল জোর করে মিজোরাম পুলিশের একটি ক্যাম্প দখল করতে এসেছিল।

তবে সংখ্যায় কম থাকায় তাদের সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে পারেনি মিজোরাম পুলিশ। এদিকে আসামের পুলিশই প্রথম গুলি চালিয়েছিল বলে শুক্রবার অভিযোগ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। সংঘর্ষের পর পর থেকে আসাম ও মিজোরামে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris