সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে ফিরতে চায় যুক্তরাষ্ট্র

Paris
Update : শনিবার, ৩১ জুলাই, ২০২১

এফএনএস : ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে, চুক্তিতে ফিরে যাওয়ার এই আলোচনা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না উল্লেখ করে এ ক্ষেত্রে ইরানকেই সামনে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার কুয়েতে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল মোহাম্মাদ আল সাবাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসব কথা বলেন।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। এসময় এন্টনি ব্লিংকেন বলেন, ‘ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি আলোচনায় ফিরলে তা চালিয়ে যেতে আগ্রহী বাইডেন প্রশাসন। কিন্তু এ ক্ষেত্রে ইরানকেই সিদ্ধান্ত নিতে হবে।’ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ক্ষমতা গ্রহণের পর থেকে এখন পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বেশ কয়েক বার দুই পক্ষের মধ্যে পরোক্ষভাবে আলোচনা হয়।

আন্তজার্তিক চুুক্তি অনুযায়ী ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তার পরমাণু কর্মসূচীর বিষয়ে অনেকদিন ধরে এই আলোচনা চলে আসছে। উল্লেখ্য, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি ২০১৫ সালে স্বাক্ষর করা হয়েছিল। কিন্তু এর তিন বছর পরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে বেরিয়ে যান।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন। এরপর মার্কিন এ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ইরান চুক্তি লঙ্ঘন করে পরমাণু কর্মসূচি সক্রিয় করে। তারা উন্নত সেন্ট্রিফিউজ পরীক্ষার পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কাজ শুরু করে।


আরোও অন্যান্য খবর
Paris