সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ফাইজারের তিন ডোজ টিকা ডেল্টার বিরুদ্ধে বেশি সুরক্ষা দেয়’

Paris
Update : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

এফএনএস : ফাইজারের তিন ডোজ টিকা করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বেশি সুরক্ষা দিতে পারে। বুধবার প্রকাশিত নতুন গবেষনায় এ দাবি করেছে ফাইজার। তাদের দাবি, ফাইজারের টিকার দুই ডোজ নিলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হবে, তিন ডোজ নিলে তার থেকে পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি করবে।

নতুন গবেষনায় বলা হয়েছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সিদের মধ্যে টিকার ৩ ডোজ দেয়ার পর পাঁচগুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় যা ডেল্টা ধরনের বিরুদ্ধে বেশি সুরক্ষা দেবে। এছাড়াও ৬৫ থেকে ৮৫ বছর বয়সিদের মধ্যে ১১ গুণ বেশি অ্যান্টিবডি তৈরি হয় বলে দাবি করা হয়েছে গবেষণায়।

তবে দুই ডোজ টিকা নেয়ার ছয় মাস পর তৃতীয় ডোজ টিকা দিতে হবে। গবেষণায় অংশ নেয়া ২৩ ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। টিকার তৃতীয় ডোজ দেয়ার বিষয়ে আগামী মাসেই এফডিএ’র কাছে অনুমোদন চাইবে ফাইজার।


আরোও অন্যান্য খবর
Paris