সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান

Paris
Update : বুধবার, ২৮ জুলাই, ২০২১

এফএনএস : আফগানিস্তানের সঙ্গে সীমান্ত আবারো খুলে দিয়েছে পাকিস্তান। আফগানিস্তানে এই সীমান্ত অঞ্চলগুলো এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির শুল্ক বিভাগের কর্মকর্তারা। ব্যবসায়ীদের চাপে সীমানা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছেন বলে জানান তারা। সোমবার সীমানা দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ১শটির বেশি ট্রাক পাড়ি দিয়েছে।

তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পক্ষ থেকে পণ্য গুলো কারা গ্রহণ করছেন তা তাদের জানা নেই। আফগানিম্তানের পক্ষ থেকেও এ ব্যাপারে কোন মন্তব্য করা হয় নি। তালেবানের কাছে নিজেদের ঘাঁটির দখল হারিয়ে দেশটির ৪৬ সেনা সদস্যের পাকিস্তানে আশ্রয় চাওয়ার কয়েক ঘন্টা পর সীমান্ত খুলে দেয়ার এই ঘোষণা আসে।

তালবানের সহিংসতা বৃদ্ধির পর এ মাসের শুরুতে দেশটি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। তালবানকে সমর্থন জানানোর অভিযোগের পর কাবুলের সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশটির সম্পর্কের অবনতি হয়।


আরোও অন্যান্য খবর
Paris