সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি, ১০ আগস্ট থেকে ওমরাহ শুরু

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

এফএনএস : করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১০ আগস্ট থেকে আবারও ওমরাহ হজ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। রোববার বিদেশিদের জন্য ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দেয় সৌদি সরকার। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী এবং মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ কথা জানায়। এর আগে চলতি মাসের শুরুতে হজ পালনকে সামনে রেখে ওমরাহ হজের আবেদন গ্রহণ বন্ধ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এদিকে করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছে সৌদি আরব।

গতবারের মতো এবারও শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন। এ বছর হজ পালন করতে কিছু শর্ত মেনে চলতে হয়েছে মুসল্লিদের। করোনার টিকার দুটি ডোজই নেওয়া ব্যক্তিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এক ডোজ নেওয়ার পর অন্তত ১৪ দিন পার করা অথবা যারা করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর টিকা নিয়েছেন, তারাও হজ পালন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris