সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

‘যুদ্ধের জন্য মার্কিন সেনা প্রয়োজন নেই’

Paris
Update : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

এফএনএস : ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন সেনাদের তার দেশে প্রয়োজন নেই। তবে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে আনুষ্ঠানিক সময়সীমা ঘোষণা হবে চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের ফলাফলের পর।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণ এবং সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরাক এখনো আমেরিকার কাছে সহযোগিতা চায় তবে কম্ব্যাট ট্রুপ প্রত্যাহার করার ব্যাপারে আমেরিকার কাছ থেকে সুনির্দিষ্ট সময়সীমা চাইবে।

গত এপ্রিল মাসে ওয়াশিংটন এবং বাগদাদের মধ্যে আলোচনার পর আমেরিকা ইরাক থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল। ইরাকের মাটি থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের ব্যাপারে প্রধানমন্ত্রী মুস্তাফা আল- কাজেমি সরকারের ওপর দিন দিন চাপ বাড়ছে বিশেষ করে দেশটির প্রতিরোধকামী সংগঠনগুলো এই চাপ সৃষ্টি করেছে।

এসব সংগঠন মনে করে মার্কিন সেনাদের উপস্থিতির কারণে ইরাকের ভেতরে অনেক সমস্যা তৈরি হচ্ছে। বহু সংগঠন প্রকাশ্যে বলেছে, মার্কিন সেনারা ইরাকের স্বার্থ বাদ দিয়ে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।

২০২০ সালের জানুয়ারি মাসে ইরাকের মাটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল-মুহান্দিসকে হত্যার পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে দাবি দিন দিন জোরালো হয়েছে। এ বিষয়ে ইরাকের সংসদে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাবও পাস হয়েছে। পার্সটুডে।


আরোও অন্যান্য খবর
Paris