রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

স্বপ্ননীড় পেয়ে খুশি দুর্গাপুরের গৃহহীনরা

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বাসিন্দা সিমা বিবি। স্বামী নেই। অভাবের সংসার। দুই সন্তান নিয়ে সরকারি খাস জমিতে খুপরি ঘর করে বসবাস করেছিলেন। স্বপ্ন ছিল একদিন পাকাবাড়ি নির্মাণ করার। স্বামী না থাকায় পাকা ঘর তো দূরের কথা একটি টিনের ঘরও নির্মাণ করতে পারেননি তিনি। তবে তাঁর স্বপ্ন সত্যি হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখহাসিনার উপহার হিসেবে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।

ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের পাকাবাড়ি স্বপ্ননীড় ইউএনওর ঐকান্তিক প্রচেষ্টায় মানসম্মত নান্দনিকভাবে নির্মাণ করা হয়েছে পাকাবাড়ি। সিমা বিবির মতো পাকা বাড়ি পেয়েছেন উপজেলার সাতটি ইউনিয়নের ৪৬টি ভূমিহীন পরিবার। আবেগ আল্পুত হয়ে সিমা বিবি বলেন শেগের বিটি হাসিনাকে ধন্যবাদ। স্বামী না থাকায় দুই সন্তানকে নিয়ে বড় কষ্ট দিন কাটছিল।

একটি খুপরি তিনজনের থাকা লাগতো। পাকা বাড়ি পাবো কোনোদিন ভাবতেও পারিনি। তিনি বলেন, থাকার ঘর, রান্না ঘর টয়লেট সহ পানির সুবিধাও রয়েছে। অত্যন্ত যন্ত সহকারে পাকাবাড়িটি নির্মাণ করেছেন। সেই সঙ্গে ধন্যবাদ পাওয়ার যোগ্য ইউএনও মহসীন মৃধা। বাড়ি নির্মাণের সময় ইউএন স্যার সার্বিক তদারকি করেছেন। আমাদের মানসম্মত বাড়ি উপহার দিয়েছেন।

জানা গেছে, মুজিববর্ষে উপহার হিসেবে রাজশাহীর দুর্গাপুরে দুই দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সরকারি পাকা বাড়ি ‘স্বপ্ননীড়’ পেয়েছেন ৪৬টি গৃহহীন পরিবার। প্রথম দফায় ৩২টি পরিবারের মাঝে হস্তান্তরের পর গত ২০ জুন প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে আর ১৪টি ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তর করে উপজেলা প্রশাসন। এর আগে রাজশাহীর বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর নবনির্মিত সরকারি পাকা বাড়ি পরিদর্শণ করে সন্তোষ প্রকাশ করেন।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে বিভিন্ন এলাকায় দুই শতক জায়গার ওপর প্রতি পরিবারের দুই চৌচালা বিশিষ্ট রঙ্গিন ঢেউ টিনের ঘর। তাতে দুটি করে জানালা ও দরজা, ইটের দেয়াল এবং পাকা মেঝে রয়েছে। যা মান সম্মত ইট, খোয়া ও সিমন্টে দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়াও বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট সেই সাথে বিদ্যুত সংযোগ সুব্যবস্থা রয়েছে। বাড়ির থেকে বের হবার সুবির্ধাথে বিভিন্ন জায়গা রাস্তাও তৈরি করা হয়েছে।

বিভিন্ন এলাকায় ভূমিহীন পরিবার গুলো পাকা বাড়ি ‘স্বপ্ননীড়’ পেয়ে সুখেই বসাবস করছেন। পাকা বাড়ির কালার ও রঙিণ ঢেউটিন দুর থেকে আকৃষ্ট করছে। পালিবাজার দক্ষিণ পাড়া গ্রামের রুবেল হোসেন বলেন, আগে খুপরি ঘরে থাকতাম। এখন পাকাবাড়ি পেয়েছি। ঘরগুলোও মানসম্মত। কয়েকমাস ধরে বসাবস করছি, কোন অসুবিধা হয়নি। রান্না ঘর ও টয়লেট সেই সাথে বিদ্যুত সংযোগও পেয়েছি। এ যেন স্বপ্নের মত।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। উক্ত প্রকল্পের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধার তত্তাবধানে উপজেলার সাতটি ইউনিয়নে ৪৬পরিবারের মাঝে পাকা বাড়ি হস্তান্তর করা হয়েছে। তাঁরা ওই পাকাবাড়িতে এখন বসাবস করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা বলেন, দুই দফায় ৪৬টি গৃহহীণ পরিবারের মাঝে পাকাবাড়ি হস্তান্তর করা হয়েছে। দুই শতক জায়গার উপর প্রতি পরিবারের দু চৌচালা বিশিষ্ট রঙ্গিন ঢেউ টিনের ঘর মানসম্মত ভাবে তৈরি করা হয়েছে। তাতে দুটি করে জানালা ও দরজা, ইটের দেয়াল এবং পাকা মেঝে রয়েছে।

এছাড়া বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট সেইসাথে বিদ্যুত সংযোগ সুব্যবস্থা রয়েছে। তিনি বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য ‘স্বপ্ননীড়’ উপহার পাচ্ছেন। যা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।


আরোও অন্যান্য খবর
Paris