সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সব ফিলিস্তিনি যুবককে প্রস্তুত থাকতে হামাসের আহ্বান

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : মসজিদুল আকসা রক্ষায় পবিত্র বায়তুল মুকাদ্দাসের সব তরুণকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। মসজিদুল আকসা অবমাননা করার আহ্বান জানিয়ে ইহুদিবাদীরা লিফলেট বিলি করার পর এই আহ্বান জানালো হামাস। ইহুদিবাদী উপশহরবাসীদের ষড়যন্ত্র নস্যাতে সারাদিন প্রস্তুত থাকতে হবে বলে হামাসের বিবৃতিতে বলা হয়েছে।

বার্তা সংস্থা কুদস প্রেস আরও জানিয়েছে, হামাসের বিবৃতিতে পশ্চিম তীর ও দখলদার ইসরাইলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আগামী সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে।

একইসঙ্গে হামাস গাজার প্রতিরোধ সংগ্রামীদেরকে তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে যাতে দখলদার ইসরাইল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা সদাপ্রস্তুত রয়েছে এবং এ ব্যাপারে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ইসরাইলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী আজ রোববার মসজিদুল আকসায় ঢুকতে উপশহরবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠন। পার্সটুডে


আরোও অন্যান্য খবর
Paris