সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

কাতারে আফগান-তালেবান বৈঠক

Paris
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১

এফএনএস : তালেবান ও আফগানিস্তান সরকারের প্রতিনিধিরা কাতারের রাজধানীর দোহায় বৈঠকে বসছেন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সেনাদের প্রত্যাহার শুরুর পর থেকে আফগানিস্তানে তালেবানের হামলা বেড়ে যাওয়ায় শনিবার এ বৈঠক করছেন তারা। খবর এএফপির। আফগানিস্তানে চলমান লড়াই থামাতে বেশ কয়েক বার দোহায় বৈঠকে বসেছেন এই দুই দলের প্রতিনিধিরা। কিন্তু এসব বৈঠকে কোন অগ্রগতি হয়নি।

এদিকে বৈঠকে যোগ দিতে সেখানে গেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, সরকারের সাবেক প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। আফগানিস্তান সরকারের ওই প্রতিনিধিদলে রয়েছেন নাজিয়া আনওয়ারি। নাজিয়া আনওয়ারি বলেন, তারা দোহায় গেছেন তাদের সঙ্গে আলোচনা করার জন্য। তাদের দিকনির্দেশনা দেওয়া হবে এবং সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, ‘আমরা আশা করছি, খুব অল্প সময়ের ব্যবধানে এর মধ্য দিয়ে আলোচনায় অগ্রগতি আসবে, দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছাবে। আমরা দেখতে পাব, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে।’

এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সেনাদের প্রত্যাহারের পর থেকেই হামলার পরিমাণ বাড়িয়েছে তালেবান। এরপর থেকে তালেবান যোদ্ধারা একের পর এক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছেন। তালেবান গত বুধবার স্পিন বোলডাক সীমান্ত ক্রসিং দখল করার কথা জানিয়েছিল। ঘটনাস্থল থেকে এএফপির সংবাদদাতারা জানান, বৃহস্পতিবার রাতে আফগান বাহিনীর সঙ্গে প্রচণ্ড লড়াইয়ে বেশ কয়েকজন তালেবান যোদ্ধা আহত হয়েছেন।

সীমান্তের কাছাকাছি পাকিস্তানের একটি হাসপাতালে চিকিৎসাধীন তারা। এদিকে আফগান ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানের বিমানবাহিনীকে সীমান্ত এলাকায় তালেবানকে ঘনিষ্ঠভাবে সহায়তা করার অভিযোগ করেছেন। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ নাকচ করে বলেছে, পাকিস্তান নিজ জনগণ ও সেনাদের সুরক্ষায় নিজস্ব ভূখণ্ডের ভেতর প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris