সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সৌদি আরবে করোনা রিপোর্ট ও টিকা সনদ জালিয়াতি চক্র আটক

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এফএনএস : সৌদি আরবে হজের আগে ভুয়া করোনা রিপোর্ট ও ভ্যাকসিন সার্টিফিকেট সরবরাহকারী ১শ ২০ সদস্যের একটি চক্রকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ কর্মী রয়েছে। তারা এরইমধ্যে দোষ স্বীকার করেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করতো।

সংক্রমণের অবস্থা বা টিকা নেয়ার তথ্য পরিবর্তন করে রিপোর্ট দেয়ার কাজ করত চক্রটি। এ কাজে মধ্যস্থতা করতো ৯ সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত ১২ জন বিদেশি। এছাড়া এসব সেবা নেয়া ৭৬ জন সৌদি নাগরিক ও ১৬ জন বিদেশিকেও আটক করেছে পুলিশ।

আগামী কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। চলতি বছর শুধু সৌদি আরবে বসবাসরত ৬০ হাজার টিকা নেয়া ব্যক্তি হজে অংশ নিতে পারবেন। এ ছাড়া আগস্ট মাস থেকে সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে প্রবেশ ও গণপরিবহণ ব্যবহার এবং কর্মক্ষেত্রে ফেরার ক্ষেত্রেও টিকা বাধ্যতামূলক করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris