সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বন্দি মুক্তির শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব তালেবানের

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এফএনএস : বন্দি মুক্তির শর্তে আফগান সরকারকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তালেবান। আফগান সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানে তিন মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তালেবান। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়। বিনিময়ে ৭ হাজার তালেবান যোদ্ধাকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে তারা।

এ ছাড়া জাতিসংঘের কালো তালিকা থেকে নাম সরানোরও অনুরোধ করেছেন তালেবানের নেতারা। গত বছর ৫ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়। মুক্তির পর তারা আবারও যুদ্ধক্ষেত্রে ফিরেছে বলে বিশ্বাস আফগান সরকারের।

সম্প্রতি আফগানিস্তানের ৮৫ শতাংশ অঞ্চল দখলের দাবি করে তালেবান। এদিকে, আফগান-পাকিস্তান সীমান্তের স্পিন বোলদাক-চামান ক্রসিং দখলের পাল্টাপাল্টি দাবি করেছে আফগান সরকার ও তালেবান। তবে ক্রসিংটি কাদের দখলে আছে সেবিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris