সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আবার তাপপ্রবাহের পূর্বাভাস যুক্তরাষ্ট্র ও কানাডায়

Paris
Update : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্র ও কানাডার অন্তত ১১ টি অঙ্গরাজ্যে সক্রিয় সত্তরটির বেশি দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এরই মধ্যে শনিবার থেকে দেশগুলোতে নতুন করে শুরু হতে যাচ্ছে তাপপ্রবাহ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

গেল পাঁচ সপ্তাহে দেশগুলোতে এটি চতুর্থ তাপপ্রবাহের ঘটনা। এর ফলে অঞ্চলগুলোতে নতুন করে তীব্র খড়া ও দাবানল ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আসছে সপ্তাহে তাপমাত্রা আগের সব রেকর্ড ভাঙতে পারে।

নয় দিন ধরে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে গেছে নিউ ইয়র্কের আয়তনের চেয়ে বিশালাকার এলাকা। তবে এখনো তা কমে আসার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। পুড়ে যাওয়ার শঙ্কায় রয়েছে অঞ্চলটির অন্তত ২ হাজারের বেশি বাড়িঘর। এদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফিনল্যান্ড ও রাশিয়াও।


আরোও অন্যান্য খবর
Paris