সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা নিয়েও সৌদি আরবে প্রবেশ করা যাবে

Paris
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

এফএনএস : সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা নিয়েও এখন থেকে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন প্রবাসী শ্রমিকরা। এমন ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে দেশটির অনুমোদিত করোনা টিকার তালিকায় চীনে তৈরি এই দুটি টিকা যোগ করেছে।

এতদিন তালিকায় ছিলো ফাইজার, মডার্না ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নাম। তবে, বাংলাদেশে অক্সফোর্ডের টিকার সংকটে তা পাচ্ছিলেন না অনেক সৌদি প্রবাসী বাংলাদেশি। এই মুহূর্তে দেশে মডার্না ও সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।

এ দুটি টিকার যে কোনো একটি নিলেই সৌদি আরবে প্রবেশে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না। এদিকে, চীনের তৈরি সিনোভ্যাকের টিকা এখনও বাংলাদেশে না এলেও এর জরুরি অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।


আরোও অন্যান্য খবর
Paris