সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইরাকে কোভিড হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু

Paris
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

এফএনএস : ইরাকের একটি করোনা হাসপাতালে আগুনে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৬৭ জনের বেশি। স্থানীয় সময় সোমবার দেশটির নাসিরিয়া শহরের আল হুসাইন হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে এই আগুন লাগে।

দেশটির পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালটিতে এখনো অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। এদিকে, অব্যবস্থাপনার অভিযোগে হাসপাতালের বাইরে বিক্ষোভ করেছে স্থানীয় জনগণ। জরুরি এক বৈঠকে প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এক টুইট বার্তায় দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবাউসি জানান, নাগরিকদের জীবন রক্ষায় এটি চূড়ান্ত ব্যর্থতা। এর আগে, এপ্রিলে মাসেও বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তত ৮২ জন মারা যায়।


আরোও অন্যান্য খবর
Paris