সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

মহামারিতে বিশ্বে অপুষ্টি খাদ্য পরিস্থিতির আরো অবনতি : জাতিসংঘ

Paris
Update : বুধবার, ১৪ জুলাই, ২০২১

এফএনএস : গত বছর বিশ্বে ক্ষুধা ও অপুষ্টি সমস্যা অস্বাভাবিক অবনতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এজন্য করোনা মহামারিকে দায়ী করেছে সংস্থাটি। এর আগে, পাঁচ বছর অপরিবর্তিত থাকার পর গত বছর অপুষ্টির শিকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ কোটির বেশি। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। এশিয়াতেই এই সংখ্যা ৪১ কোটির বেশি।

মহামারি চলতে থাকলে ভবিষ্যতে এই পরিস্থিতির আরো অবনতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশাল এই জনগোষ্ঠীকে ক্ষুধামুক্ত করতে এক যুগেরও বেশি সময় প্রয়োজন। মহামারি শুরুর পর খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক পরিস্থিতি নিয়ে সম্মিলিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris