সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

অস্ট্রেলিয়ায় চলতি বছরে করোনায় প্রথম মৃত্যু

Paris
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এফএনএস : অস্ট্রেলিয়ায় এই বছরে প্রথমবারের মতো স্থানীয়ভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, ৯০ বছর বয়সী এক নারী সিডনিতে প্রাণ হারিয়েছেন। পারিবারিকভাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রোববার নিউ সাউথ ওয়েলসে ৭৭ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫২ জন হাসপাতালে রয়েছে এবং ১৫ জন আইসিইউতে রয়েছে। বর্তমানে সিডনিতে লকডাউন চলছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এই শহরটিতেও বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার দেখা যাচ্ছে। গত ১০ মাসে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটলো। সোমবার দৈনন্দিন সংক্রমণ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে এনএসডব্লিউ প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান। রোববার তিনি বলেন, সেটা যদি ১০০ এর নিচে হয় তাহলে আমিই হতবাক হবো। আগামীকাল ও তার পরের দিনগুলো ভয়ানক হবে। খুব খারাপ হবে আজ আমরা যেমন দিন দেখছি তার থেকে।

করোনাভাইরাস মহামারীর শুরু থেকে এখন পযন্ত অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৯১১ জন। লকডাউন দিয়ে আর কনট্যাক্ট ট্রেসিং করেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছে দেশটি। বর্তমানে সেখানে ১০ শতাংশেরও কম মানুষ পুরোপুরি ভ্যাকসিন নিয়েছে। তবে সরবরাহের স্বল্পতার কারণে এই বছরের শেষেও অনেকে ভ্যাকসিন নিতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris