সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বিধিনিষেধ উঠিয়ে নিলেও করোনা শেষ হয়নি: বরিস জনসন

Paris
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এফএনএস : আসছে সপ্তাহে করোনার বেশিরভাগ বিধি নিষেধ উঠিয়ে নেয়ার ঘোষণা দিলেও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। রোববার এক বিবৃতিতে তিনি জানান, করোনা এখনো শেষ হয়ে যায়নি।

এদিকে, বিধি নিষেধ উঠিয়ে নিলে আসছে সপ্তাহগুলোতে দেশটিতে আরও অন্তত ২০ লাখ মানুষ নতুন করে সংক্রমিত হতে পারেন বলে সতর্ক করেছেন মন্ত্রীসভার সদস্যরা। ব্রিটেন পেটেন্ট দখল করে বিশ্বে করোনা টিকার নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ বিজ্ঞানীরা।

তারা বলছেন, ব্রিটেনের এই পদক্ষেপে গরিব দেশগুলোতে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। যা টিকার চেয়ে নতুন ভ্যারিয়েন্ট তৈরিতে বেশি ভূমিকা রাখছে। অক্সফোর্ড বিশ্বাবিদ্যালয়েরে তথ্য অনুযায়ী, নিম্ন আয়ের দেশগুলোতে মাত্র ১ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris