সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

মহাকাশ ঘুরে এলেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন

Paris
Update : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

এফএনএস : দেড় ঘণ্টার মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন ব্রিটিশ ব্যবসায়ী ও বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার কিছু পরে নিজের মহাকাশ গবেষণা সংস্থা ভার্জিন গ্যালাক্টিকের ‘ইউনিটি’ নামের একটি রকেট বিমানে করে মহাকাশ ভ্রমণে যান ব্র্যানসন। তার সঙ্গী ছিলেন ২ পাইলট ও তিন ক্রু। এরমধ্য দিয়ে মহাকাশে পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন হলো। ৭১ তম জন্মদিনের এক সপ্তাহ আগে নিজের স্বপ্ন পূরণ করলেন ব্রিটিশ বিলিয়নিয়ার রিচার্ড ব্র্যানসন। বিভিন্ন সময়ে নানা দুঃসাহসিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন ব্র্যানসন।

এবার তিনি গেলেন মহাকাশ ভ্রমণে। উৎক্ষেপনের আগে বাইসাইকেলে করে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো’র স্পেসপোর্ট আমেরিকা কেন্দ্রে পৌঁছান রিচার্ড ব্র্যানসন। পৃথিবী থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় উঠে মূল মহাকাশযান থেকে ‘ইউনিটি’ নামের রকেট বিমানটি উৎক্ষেপন করা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ কিলোমিটার উচ্চতায় ওঠে ইউনিটি। জিরো গ্র্যাভিটির অভিজ্ঞতা নিয়ে আবারও পৃথিবীর পথে যাত্রা করেন তারা। তাদের এ পুরো যাত্রায় একঘণ্টার কিছু বেশি সময় লেগেছে।

বাংলাদেশ সময়ে ৯টা ৪০ মিনিটে ভূখণ্ডে অবতরণ করে ইউনিটি। ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন জানান, ‘আমি এখন আমাদের ভূখণ্ডের দিকে তাকাচ্ছি। এ এক অসাধারণ দৃশ্য। ভার্জিন গ্যালাকটিক ও আমাদের সব কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য এটি সম্ভব হয়েছে। তাদের সবাইকে অভিনন্দন।’ এটি মহাকাশে বাণিজ্যিক ভ্রমণের নতুন মাইলফলক। আগামী বছর থেকে সাধারণ মানুষের জন্যে মহাকাশ ভ্রমণ উন্মুক্ত করবে ভার্জিন গ্যালাক্টিক।

এরইমধ্যে টিকিট বুকিং দিয়েছেন ৬শ জন। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে আড়াই লাখ ডলার। মহাকাশে বাণিজ্যিক ভ্রমণের উদ্দেশে ২০০৪ সালে ভার্জিন গ্যালাক্টিক প্রতিষ্ঠা করেন রিচার্ড ব্র্যানসন। তবে ২০১৪ সালে টেস্ট ফ্লাইটের সময় মহাকাশযান বিধ্বস্ত হয়ে এক পাইলটের মৃত্যু হয়। দীর্ঘদিন গবেষণা করে ২০টিরও বেশি সফল টেস্ট ফ্লাইটের পর অবশেষে ব্র্যানসনের মহাকাশ অভিযান সফল।

এদিকে, আগামী ২০শে জুলাই ব্লু -অরিজিনের ‘নিউ শেফার্ড নামের যানে করে মহাকাশ যাবেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। সঙ্গে থাকবেন ছোট ভাই মার্কসহ আরও একজন। অনলাইনে নিলামে ওই টিকিটটি ২৩৮ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris