এফএনএস : দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে পুরো দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বড় বড় শহরে সড়ক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। দোকানগুলোতে অবাধ লুটপাট চালাচ্ছেন তারা। গত সপ্তাহে তার জন্মস্থান কোয়াজুলুতে বিক্ষোভের সূত্রপাত হয়। এরপর দ্রুত তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে।
রোববার দেশটির পুলিশ জানায়, এসব ঘটনায় অন্তত ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত অবমাননার দায়ে দণ্ডপ্রাপ্ত জুমাকে গত সপ্তাহে কারাগারে পাঠানো হয়। নিজেকে নির্দেশ দাবি করলেও সাজা মওকুফের জন্য আঞ্চলিক আদালতে করা তার আবেদন নাকচ করা হয়েছে। সোমবার দেশটির সর্বোচ্চ আদালতে আবারো সাজা মওকুফের আবেদন করবেন তিনি।