সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

আবারো ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলা

Paris
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

এফএনএস : পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণের প্রতিবাদে করা মিছিলে ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েল। শুক্রবারের এই হামলায় আহত হয়েছেন ৩শ ৭০ এর বেশি ফিলিস্তিনি নাগরিক। যাদের মধ্যে অন্তত ৩১ জনের উপর সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। দেশটির রেড ক্রিসেন্টের পক্ষ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে জুম্মার নামায শেষে বিক্ষোভ ও মিছিল করেন ফিলিস্তিনিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেইটা এলাকায় বিক্ষোভ দমাতে আগ্নেয়াস্ত্র ও স্টিলের বুলেট ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। এ সময় ড্রোনের সাহায্যে ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস ছোঁড়া হয়।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত মাইকেল লিংক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এই নির্যাতনকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছেন। জেনেভায় এক সম্মেলনে দেশটির মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris