সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সৌদি আরবে ঈদুল আজহা ২০ জুলাই

Paris
Update : রবিবার, ১১ জুলাই, ২০২১

এফএনএস : সৌদি আরবে ২০শে জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। শুক্রবার রাতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় এই ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। চাঁদ না দেখা যাওয়ায় আজ ১১ জুলাই থেকে আরবি বছরের শেষ মাস জিলহজ শুরু হতে যাচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই হবে আরাফাতের দিন। করোনার কারণে চলতি বছরও বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। এবার সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত মোট ৬০ হাজার মানুষকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। এরইমধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris