রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

তানোরে গৃহহীনদের ঘর নির্মাণ প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

Paris
Update : শনিবার, ১০ জুলাই, ২০২১

আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরে গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্প নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছে, কোনো সম্ভাব্যতা যাচাই না করে অপরিকল্পিতভাবে ও নিম্নমাণের নির্মাণ সামগী ব্যবহার করায় এখানো সিংহভাগ বাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।জানা গেছে, এক লাখ ৭০ থেকে ৯০ হাজার টাকায় ভাসমান মানুষ বসবাসের উপযোগী পাকা বাড়ি তৈরি করা সম্ভব। কিন্ত্ত অধিকাংশ ক্ষেত্রে প্রকল্পের জন্য ঠিকাদার নিয়োগ না দিয়ে ইউএনও সাহেবরা নিজেরাই ঠিকাদার নিজেরাই সাপ্লায়ার নিজেরাই বাস্তুকারের ভুমিকা পালন করেছে।

অথচ টাকা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থাৎ প্রধানমন্ত্রীর দপ্তরাধীন। কিন্ত্ত সেখানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্পৃক্ততা প্রায়ই ক্ষেত্রে নেই। ইউএনও সাহেবরা কাজ করায় এসব কাজের মাঠ পর্যায়ে কোনো তদারকিও ছিল না। এই ধরণের অবহেলার দায় প্রধানমন্ত্রীর দপ্তরও এড়াতে পারে না বলে অভিমত সচেতন মহলের। ইতমধ্যে মাননীয প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একাধিক টিম এ বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে মাঠে নেমেছেন।

এদিকে প্রকল্প বাস্তবায়ন কমিটির উপদেষ্টা এলাকার সংসদ সদস্যগণ। কিন্তু অধিকাংশক্ষেত্র সংসদ সদস্যগণ এসব কাজের বিষয়ে অবহিত ছিলেন না এমনকি তাদেরকে অবহিত করাই হয়নি। ডিসি সাহেবদের ডাকে প্রধানমন্ত্রীর ভিডিও উদ্বোধনের দিন তারা উপস্থিত ছিলেন।

এদিকে চেয়ারম্যান-মেম্বারদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হলে অনিয়ম-দুর্নীতি হতে পারে বলে রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীদের দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা, তবে সংশ্লিস্টদের দুর্নীতির কারণে সেটি বুমেরাং হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। সংশ্লিস্ট এলাকাবাসী সরেজমিন প্রত্যক ঘরের তদন্ত দাবি করেছেন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও সংশ্লিস্ট বিভাগের দায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris