সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

দুবাই বন্দরে জাহাজে বড় ধরনের বিস্ফোরণ

Paris
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলী বন্দরে পণ্যবাহী জাহাজে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে জাহাজটিতে আগুন ধরে যায়। বুধবার গভীর রাতে জেবেল আলী বন্দরে নোঙ্গর করা ওই জাহাজটিতে এ বিস্ফোরণ হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বরা হয়। কর্তৃপক্ষ জানায়, কোনো দাহ্য বস্তু আগুনে জ¦লে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্স টিম। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের অভিঘাত এতটা তীব্র ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূরেও সেটি অনুভূত হয়। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন দুবাইয়ের বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেজন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুবাই মিডিয়া অফিস (ডিএমও) এক টুইটার বার্তায় জানিয়েছে, জেবেল আলী বন্দরের একটি পণ্যবাহী জাহাজে থাকা কন্টেইনারের ভিতরে বিস্ফোরণের ফলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris