সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বিশ্বজুড়ে আবার বাড়ছে করোনা সংক্রমণ মৃত্যু

Paris
Update : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

এফএনএস : বিশ্বে আবারও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। বুধবার মৃত্যু হয়েছে আট হাজার দুইশ’ ২৬ জনের। এ নিয়ে করোনায় বিশ্বে মৃত্যু ৪০ লাখ ১৭ হাজারের বেশি। একদিনে, শনাক্ত চার লাখ ৫০ হাজারের বেশি, আর মোট শনাক্ত ছড়িয়েছে ১৮ কোটি ৫৮ লাখ ১৭ হাজার। এদিকে, ভারতে করোনায় মৃত্যু একদিনের ব্যবধানে কিছুটা কমলেও সংক্রমণ বেড়েছে।

বুধবার দেশটিতে মারা গেছে আটশ ১৭ জন। শনাক্ত সাড়ে ৪৫ হাজারের বেশি। ডেল্টা ধরন তান্ডব চালাচ্ছে কিউবায়। দেশটির মাতানজায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশেষজ্ঞ দুশো ডাক্তার ও নার্স আনা হয়েছে। বুধবার দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ১৮ জন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্মুখসারির করোনা যোদ্ধাদের বিশেষ সম্মাননা হিসেবে তাদের অংশগ্রহণে প্যারেড করা হয়েছে। স্বাস্থ্যকর্মী, মেডিক্যাল কর্মী ও দোকানকর্মীসহ বিভিন্ন সারির করোনা যোদ্ধারা এ কুচকাওয়াজে অংশগ্রহণ করে।


আরোও অন্যান্য খবর
Paris