সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

দেশ ছেড়ে পালিয়েছে এক হাজারেরও বেশি আফগান সেনা

Paris
Update : বুধবার, ৭ জুলাই, ২০২১

এফএনএস : আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও দেশটির সরকারি সেনাদের সাথে তালেবানদের তুমুল যুদ্ধের মধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে এক হাজারেরও বেশি আফগান সেনা। সোমবার স্থানীয় সময় সকালে তালেবান যোদ্ধাদের সাথে যুদ্ধের একপর্যায়ে পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে পালিয়ে যান তারা।

সেনারা জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছে বলে নিশ্চিত করেছে তাজিকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী। একদিনে এত সংখ্যক আফগান সেনা পালিয়ে যাবার ঘটনায় সীমান্তে দুই হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে তাজিকিস্তানের রাষ্ট্রপতি ইমোমালি রাখমন।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশটির উত্তরাঞ্চলে আফগান সেনা ও তালেবানদের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সমাপ্ত করার কথা। তবে মার্কিন সেনাদের আফগানিস্তান ছাড়ার পর দেশটির সরকারের সামরিক নিরাপত্তা ভেঙ্গে পড়ার আশঙ্কা করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris