সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইসরাইলে ফাইজারের টিকা ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর

Paris
Update : বুধবার, ৭ জুলাই, ২০২১

এফএনএস : ইসরাইলে ফাইজারের করোনাভাইরাস টিকা ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ তৈরী করতে না পারলেও বেশ বড় রকমের প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করেছে। দেশটির সরকারি হিসেব তেমনটাই বলছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জুনের ৬ তারিখ থেকে জুলাই পর্যন্ত ফাইজারের টিকা ৬৪ শতাংশ মানুষকে কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়তে সহায়তা করেছে। যদিও এর আগে এ হার ছিলো ৯৪ শতাংশ।

টিকা ব্যবহারের ফলে সংক্রমণের মাত্রা অনেকটাই কমেছে। আগে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৯৭ শতাংশ সেটা কমে এখন তা ৯৩ শতাংশে এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার লাভ করায় পরিস্থিতির অবনতি হয়েছে। এ ছাড়া জুন থেকে দেশটিতে নিষেধাজ্ঞা শিথীল হবার ফলেও ভাইরাস বেশি ছড়িয়েছে।

যদিও ফাইজারের মুখপাত্র দার্ভিলা ইসরায়েল থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকার ব্যবহার প্রসঙ্গে বলেন, এটা কোন কোন ক্ষেত্রে কিছুটা কাজ করেছে। তবে তিনি মনে করছেন তাদের টিকা ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী হবে। ইসরাইলের মোট জনসংখ্যার ৫৭ শতাংশ এখন ভ্যাকসিনের আওতায় এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris