সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সেপ্টেম্বরের পর বিদেশি সেনারা দখলদার হিসেবে গণ্য হবে : তালেবান

Paris
Update : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

এফএনএস : সব বিদেশি সেনাকেই আফগানিস্তান ছাড়তে হবে, সেপ্টেম্বরের নির্ধারিত সময়ের পর যারা থাকবে তাদের দখলদার হিসেবে দেখা হবে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

কূটনৈতিক মিশন এবং কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষায় প্রায় এক হাজার মার্কিন সেনা থাকতে পারে এমন খবর প্রকাশের পরই এই হুঁশিয়ারি দিয়েছে তালেবান। সাক্ষাৎকারে তালেবান আরও জানায়, সেনা প্রত্যাহার হয়ে গেলে শুধু বিদেশি সেনা নয়, সামরিক কন্ট্রাক্টরও থাকতে পারবে না। এরইমধ্যে বেশ কিছু এলাকা দখলে নিয়েছে তালেবান।

রোববার আফগান সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের পর কান্দাহারের গুরুত্বপূর্ণ একটি জেলা দখল করেছে গোষ্ঠীটি। তিন শতাধিক সরকারি বাহিনী পালিয়ে আশ্রয় নিয়েছে পাশের দেশ তাজিকিস্তানে। আফগানিস্তানের বাদাখশান ও তাখার প্রদেশ এখন তালেবানের দখলে। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো জোটের ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান হতে যাচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris