সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এফএনএস : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়। গত মে মাসের টানা ১১ দিনের যুদ্ধ শেষে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির পর এ নিয়ে তৃতীয়বারের মতো বিমান হামলা চালালো ইসরায়েল।

ইসরায়েল বলছে, শুক্রবার রাতে গাজা উপত্যকার একটি অস্ত্র উৎপাদনকারী অঞ্চলকে টার্গেট করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, গাজা উপত্যকা থেকে আশেপাশের ইসরায়েলি বসতিতে আগুনে বেলুন হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চারানো হয়।

হামাসের নিরাপত্তা সূত্র জানায়, একটি প্রশিক্ষণকেন্দ্রে ইসরায়েল এই অভিযান চালায় তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাসের টানা ১১ দিনের যুদ্ধে ৬৬ শিশুসহ অন্তত ২৫৬ ফিলিস্তিনি নিহত হন। অন্যদিকে এ যুদ্ধে দুই শিশুসহ প্রায় ১৩ ইসরায়েলি নাগরিক নিহত হন। মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধের অবসান হয়।


আরোও অন্যান্য খবর
Paris