সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

পরিত্যক্ত স্কুলের কাছ থেকে ১৮২ জনের দেহাবশেষ উদ্ধার

Paris
Update : শুক্রবার, ২ জুলাই, ২০২১

এফএনএস : কানাডায় আরও একটি পরিত্যক্ত আবাসিক স্কুলের কাছে ১৮২ জনের দেহাবশেষ পাওয়া গেছে। ব্রিটিশ কলম্বিয়ার ক্র্যানব্রুক শহরের কাছে ১৮২ জনের দেহাবশেষ পাওয়ার খবর জানিয়েছে এক আদিবাসী গোষ্ঠী। তবে দেহাবশেষগুলো স্কুলটির শিক্ষার্থীদের কিনা তা এখনো জানা যায়নি। এর মধ্যে কিছু কবর মাত্র তিন-চার ফুট গভীরে ছিল।

এ নিয়ে দেশজুড়ে অচিহ্নিত কবরের সংখ্যা আরো বাড়লো। আদিবাসী নেতারা জানান, তদন্ত চলার কারণে এ ধরনের আরো কবর পাওয়ার আশঙ্কা রয়েছে। ১৯১২ থেকে ১৯৭০ পর্যন্ত ক্যাথলিক চার্চ সেন্ট ইউজিন্স মিশন রেসিডেন্সিয়াল স্কুলটি পরিচালনা করে। কানাডিয়ান সরকারের অর্থায়নে চলা ১৩০টি বোর্ডিং স্কুলের এটি ছিল একটি।


আরোও অন্যান্য খবর
Paris