সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ইরানকে হুমকি বাইডেনের

Paris
Update : বুধবার, ৩০ জুন, ২০২১

এফএনএস : ইসরায়েলের প্রেসিডেন্টের রেউভিন রিভলিন সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউজের বৈঠকে ইরানের পরমাণু অস্ত্র নিয়ে কড়া হুমকি দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে। ইরানের উদ্দেশ্যে বাইডেন বলেছেন, তিনি যতদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে থাকবেন, ততদিন পর্যন্ত ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। জানা যায়, ইরান প্রসঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে দুই নেতার।

মধ্যপ্রাচ্যের দেশটি নিয়ে বরাবরই কড়া মনোভাব ইসরায়েলের। সেখানে একাধিক হামলা পরিচালনা করেছে তারা। ইরানের মদতপুষ্ট একাধিক জঙ্গি গোষ্ঠীর উপরেও আক্রমণ চালিয়েছে ইসরায়েল। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়টি। ২০১৮ সালে যে চুক্তি থেকে বেরিয়ে এসেছিল ট্রাম্প প্রশাসন। তার পর থেকেই একের পর এক হুমকি দিতে শুরু করে ইরান। বৈঠকে বাইডেন বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরতে চায়। তার জন্য আলোচনাও চলছে।

কিন্তু ইরান যা করছে, যুক্তরাষ্ট্র তা গ্রহণ করে না। কড়া নজর রাখা হচ্ছে ইরানের ওপর। প্রয়োজনে কঠিনতম পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। বৈঠক শেষে ইসরায়েলের প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইরান নিয়ে বাইডেন মনোভাব তিনি সমর্থন করেন। প্রেসিডেন্ট হিসেবে এটাই শেষ যুক্তরাষ্ট্র সফর রিভলিনের। আগামী মাসেই ইসরায়েলে নতুন প্রেসিডেন্ট আসতে চলেছেন। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন বাইডেন।


আরোও অন্যান্য খবর
Paris