সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত ৩০

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

এফএনএস : সোমালিয়ায় জঙ্গি সংগঠন আল শাবাবের হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। কর্তৃপক্ষ জানায়, রোববার দেশটির গালমুদুগ রাজ্যের একটি শহরে এই হামলার ঘটনা ঘটে। শহরটির উইসিল টাউনে সামরিক বাহিনীর একটি ব্যারাকে দুইটি গাড়ি বোমার মাধ্যমে হামলা চালানো হয়। এতে সামরিক বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

এসময় স্থানীয় বাসিন্দা ও সরকারি বাহিনীর সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে ১৭ জন সেনা ও ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়। দেশটির সরকারি গণমাধ্যম জানিয়েছে এই সংঘর্ষে আল শাবাবের অন্তত ৪১ সদস্য নিহত হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে দেশটির সরকার।


আরোও অন্যান্য খবর
Paris