সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বাইডেনের নির্দেশে ইরাক-সিরিয়ায় মার্কিন বিমান হামলায় ৫ জন নিহত

Paris
Update : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে বিদেশের মাটিতে ফের কথিত শত্রুপক্ষের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। গত রোববার তারা দাবি করেছে, ইরাকে মার্কিন স্থাপনা ও কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন হামলার জবাবে এ ব্যবস্থা নেয়া হয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান সিরিয়ার দুটি এবং ইরাকের একটি স্থানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম পরিচালনা ও অস্ত্রঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এ হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত করেনি মার্কিন বাহিনী। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

বাইডেন গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতাগ্রহণের পর থেকে বিদেশের মাটিতে মার্কিন বাহিনীর দ্বিতীয় হামলা এটি। এর আগে, ক্ষমতাগ্রহণের মাত্র এক মাসের মাথায় গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris