সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

গঙ্গার পানি বাড়ায় গণকবর থেকে বেরিয়ে আসছে মরদেহ

Paris
Update : শুক্রবার, ২৫ জুন, ২০২১

এফএনএস : ভারতের উত্তর প্রদেশে বৃষ্টিতে গঙ্গার পানি বাড়তেই নদীর তীরের গণকবর থেকে বেরিয়ে আসছে একের পর এক মৃতদেহ। ধারণা করা হচ্ছে গণকবর থেকে বেরিয়ে আসা মরদেহগুলো করোনায় মারা যাওয়া রোগীদের। যদিও বিষয়টি অস্বীকার করছে রাজ্যটির স্থানীয় প্রশাসন।

গত কয়েক দিনে রাজ্যটির প্রয়াগরাজ এলাকায় এরকম বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় প্রশাসন জানায়, ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৪০টি মৃতদেহ সৎকার করা হয়েছে। তবে, সেগুলো কোভিড রোগীদের কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

এদিকে, স্থানীয় মেয়র জানিয়েছেন, রাজ্যে বেশ কিছু সম্প্রদায় মৃত ব্যক্তিদের কবর দেন। গঙ্গার পানি বেড়ে যাওয়ায় সেই দেহগুলোই বালির নীচ থেকে বেরিয়ে আসছে। এর আগে, গত মে মাসে উত্তরপ্রদেশে এ ধরনের ঘটনা সামনে আসার পর রাজ্য সরকারও একই দাবি করেছিল।


আরোও অন্যান্য খবর
Paris