সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

বাইডেনের অভিযোগ পুতিনের বিরুদ্ধে

Paris
Update : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

এফএনএস : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকার করেছেন যে, রাশিয়ার সঙ্গে আমেরিকার সম্পর্ক বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এর আগে, গত ১১ জুন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি-কে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমেরিকার সঙ্গে তার দেশের সম্পর্ক বর্তমানে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। এ সম্পর্কে জো বাইডেন বলেন,”আমি মনে করি তিনি ঠিক কথা বলেছেন, সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে।

তবে এসবই নির্ভর করছে আন্তর্জাতিক আইন কানুন মেনে চলার ব্যাপারে তিনি কীভাবে এগিয়ে আসেন তার ওপর। অনেক ব্যাপারেই তিনি এসবগুলো মানেন না। ব্রিটেনের কর্নওয়াল কাউন্টিতে রোববার শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-সেভেনের শীর্ষ সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি আবারো ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে অভিযুক্ত করেন।

তবে, মস্কো বরাবরই আমেরিকার এই অভিযোগ অস্বীকার করে এসেছে। জো বাইডেন সরাসরি বলেন, আমি বিষয়গুলো পরীক্ষা করে দেখেছি। গোয়েন্দা সংস্থার সমস্ত কর্মকাণ্ডে আমার প্রবেশাধিকার আছে। পুতিন ঠিকই এসব কাজ করেছেন। আমি আগেও বলেছি, এখনও বলছি পুতিন এসব কাজের সাথে জড়িত ছিলেন। আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে পুতিন এবং বাইডেন শীর্ষ বৈঠকে বসতে যাচ্ছেন। তার আগে জো বাইডেন রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে এসব অভিযোগ করলেন।


আরোও অন্যান্য খবর
Paris