সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করলো ফিলিস্তিনি নারীকে

Paris
Update : সোমবার, ১৪ জুন, ২০২১

এফএনএস : এখনো থেমে নেই ইসরায়েলি হত্যাকাণ্ড। এবার এক ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। শনিবার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মধ্যবর্তী স্থানে ইসরায়েলি চেকপোস্ট তাকে গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রামাল্লা শহরের নিকটবর্তী কালান্দিয়া চেকপোস্ট থেকে অনেকগুলো গুলির শব্দ পাওয়া যায়। ইসরায়েলি সেনারা নির্বিচারে এক ফিলিস্তিনি নারীর ওপর গুলি চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। তারা আরও জানান, গুলিতে আহত নারীকে উদ্ধার করতে যাওয়া চিকিৎসকদলকে চেকপোস্ট এলাকায় ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা। পরে সেখানেই ওই নারীর মৃত্যু হয়। চীন ভিত্তিক সংবাদমাধ্যম সিনহুয়ানেট জানায়, চিকিৎসক সূত্রে জানা গেছে নিহত ওই নারীর নাম ইবতিসাম কাবনেহ। তিনি পশ্চিম তীরের জেরিকো শহরের বাসিন্দা।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনি ওই নারী ছুরি দিয়ে চেকপোস্টে এক ইসরায়েলি সেনাকে আঘাতের চেষ্টা করেন। তখন অন্য সেনারা তাকে নিরস্ত্র করার চেষ্টা করে এবং তার ওপর গুলি চালায়। এর আগে গত শুক্রবার অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভরতদের ওপর গুলি চালিয়ে এক কিশোরকে হত্যা করে ইসরায়েলি সেনারা।


আরোও অন্যান্য খবর
Paris