সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ব্রিটেনের রানি এলিজাবেথের ৯৫তম জন্মদিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৫তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বার্তায় রানির সুস্বাস্থ্য, সুখ এবং দীর্ঘায়ু কামনা করেছেন। এছাড়া যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেছেন।

গতকাল শনিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বার্তায় বলেন, আজকের এই শুভক্ষণে বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় ও সম্প্রসারণে মহামহিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতির সুযোগটি নিতে চাই। ২০২১-২০২২ সালে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বার্তায় বলেন, আপনার অনুকরণীয় অনুগ্রহ, কর্তব্য ও সেবার জন্য আমি আপনাকে বিশেষ শ্রদ্ধা জানাচ্ছি। এসবের মধ্যে দিয়ে আপনি আপনার দেশ ও কমনওয়েলথ পরিবারে গত সাত দশক ধরে সেবা করেছেন। আপনি আমাদের ঐক্য ও সংহতির প্রতীক, বিশেষ করে কমনওয়েলথ পরিবারের প্রধান হিসেবে আমাদের জন্য অনুপ্রেরণা।

বরাবরের মতোই আপনার মহিমা বাংলাদেশের জনগণ তাদের হৃদয়ে সর্বোচ্চ স্নেহ ও প্রশংসার সঙ্গে ধরে রেখেছে। উল্লেখ্য, প্রতি বছর ১২ জুন রানি এলিজাবেথের অফিসিয়ালভাবে জন্মদিন পালিত হয়ে থাকে।


আরোও অন্যান্য খবর
Paris