সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ভারতে মহামারীর দ্বিতীয় ঢেউয়ে ৭১৯ চিকিৎসকের মৃত্যু

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে এখন পর্যন্ত ৭১৯ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহার রাজ্যে। তারপরই রাজধানী দিল্লির অবস্থান। আইএমএর তথ্যানুযায়ী বিহারে ১১১ জন, দিল্লিতে ১০৯ জন, উত্তর প্রদেশে ৭৯ জন, পশ্চিমবঙ্গে ৬৩ এবং রাজস্থানে ৪৩ জন চিকিৎসক মারা গেছেন।

এছাড়া অন্ধ্রপ্রদেশে ৩৫ জন, তেলেঙ্গানায় ৩৬ জন, তামিল নাড়ুতে ৩২ জন, কেরালায় ২৪ জন এবং কর্নাটকে ৯ জন চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। কোভিড-১৯ মহামারী বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। যাদের এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা বলা হচ্ছে।

নিজের জীবনের পরোয়া না করে তারা রোগীদের প্রাণ রক্ষা করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ বছরের শুরুতে বেশ খানিকটা কমে এলেও গত মার্চ থেকে ভারতে পুনরায় করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকে। যাকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। এপ্রিল নাগাদ সংক্রমণের বিস্তার লাগামহীন অবস্থায় পৌঁছায়।

ওই সময়ে দেশটিতে টানা কয়েকদিন দৈনিক চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছিল। বর্তমানে দৈনিক শনাক্ত এক লাখের নিচে নেমে এসেছে। কিন্তু দৈনিক মৃত্যু এখনো অনেক বেশি। এনডিটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪০০২ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।


আরোও অন্যান্য খবর
Paris