সর্বশেষ সংবাদ
কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী  গৃহস্থলী পুকুরে নতুন স্বপ্ন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে রাজশাহীর বালুর মূল্যনিয়ন্ত্রণ-সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে কড়া সতর্কতা ডিসির রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান

ফ্লয়েড হত্যার ভিডিও ধারণ করে পুলিৎজার পেলেন কিশোরী

Paris
Update : শনিবার, ১২ জুন, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ছবি মুঠোফোনে ভিডিও ধারণ করে এ বছর পুলিৎজারের বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে পথচারী কিশোরী ডারনেলা ফ্রেজিয়ার। পুলিৎজার পুরস্কার বোর্ডের সুপারিশে শুক্রবার এই তালিকা প্রকাশ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

গত ২৫শে মে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় জরুরি, প্রমাণসাপেক্ষ ও সুস্পষ্ট সংবাদ প্রকাশের জন্য পুরস্কার জিতেছে দ্য মিনিয়াপোলিস স্টার। এ ঘটনায় ব্যাখ্যামুলক প্রতিবেদনের জন্য রয়টার্স ও দ্য আটলান্টিককে পুরস্কৃত করা হয়েছে।

এছাড়াও, করোনা মহামারি নিয়ে ক্রমাগত দূরদর্শী রিপোর্টিংয়ের জন্য নিউইয়র্ক টাইমস ও দ্য আটলান্টিককে সম্মানিত করা হয়েছে। ফিচার ফটোগ্রাফিতে পুরস্কার জিতে নিয়েছেন এপি’র এমিলিও মোরেনাত্তি। ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। বর্তমানে ২১টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।


আরোও অন্যান্য খবর
Paris