সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বাইডেনের প্রস্তাবে রাজি পুতিন

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আলোচনার জন্র যে প্রস্তাব দিয়েছেন তাতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তরের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জো বাইডেনের আলোচনার প্রস্তাবকে পুতিন বিশেষ গুরুত্ব দিচ্ছেন। মঙ্গলবার টেলিফোন আলাপে জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন।

যখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে তখন প্রেসিডেন্ট বাইডেন এই আলোচনার প্রস্তাব দেন। এ প্রসঙ্গে পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন বার বার বলেছেন যে, আমাদের বন্ধুরা যেমন আলোচনা করতে চান আমরা সেইভাবে সংলাপের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন দুই নেতার শীর্ষ বৈঠকের বিষয়টিকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এদিকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো তার দেশে পুতিন ও বাইডেনের বৈঠক অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। বাইডেন আলোচনার প্রস্তাব দিলেও রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নিয়েছে রাশিয়া।


আরোও অন্যান্য খবর
Paris