সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ভারতের ছত্তিশগড়ে করোনা হাসপাতালে আগুন; নিহত ৫

Paris
Update : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

এফএনএস : ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে অন্তত পাঁচজন মারা গেছে। শনিবার রায়পুরের রাজধানী হসপিটালে এ ঘটনা ঘটে। হাসপাতালে থাকা অন্যান্য রোগীদের আরেকটি হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা তারকেশ্বর প্যাটেল জানিয়েছেন, এ ঘটনায় আগুনে পুড়ে একজন এবং শ্বাসকষ্টে বাকিদের মৃত্যু হয়েছে।

হাসপাতালের একটি ফ্যানে শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে পরে তা অন্যান্য ওয়ার্ডে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। গত সপ্তাহেই ভারতের নাগপুরে একটি করোনা হাসপাতালে আগুন লেগে চারজন মারা গিয়েছিল।


আরোও অন্যান্য খবর
Paris