সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা

Paris
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারও বন্দুকধারীর হামলায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় টেক্সাসের সান অ্যান্টোনিও শহরের একটি ট্রাফিক স্টপেজে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র জানায়, ট্রাফিক স্টপে এক ট্রাক চালককে সেখানে দ্বায়িত্বরত পুলিশ থামালে তার সাথে কথোপকথনের একপর্যায়ে সে পুলিশ কর্মকর্তাকে গুলি ছুঁড়ে।

এতে আহত হন সে পুলিশ কর্মকর্তা। সে সময় পুলিশ পাল্টা গুলি চালালে ট্রাক চালক এবং পাশের সিটে থাকা আরেকজন ব্যাক্তি নিহত হয়। এদিকে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের ফেডেক্সের কার্যালয়ে ১৯ বছর বয়সি ব্র্যান্ডন স্কটের বন্দুক হামলায় নিহত আটজনের চারজনই শিক ধর্মাবলম্বী। ঐ প্রতিষ্ঠানের কর্মরত ৯০ শতাংশ কর্মকর্তা কর্মচারীই ভারতীয়-মার্কিনী বংশদ্ভুত। এ ছাড়া প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারী হামলাকারী স্কটের মধ্যে এক বছর আগেই আত্মহত্যার প্রবণতা ছিল, জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।


আরোও অন্যান্য খবর
Paris