সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

কমিউনিস্ট পার্টির নেতৃত্ব ছাড়লেন রাউল ক্যাস্ত্রো

Paris
Update : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

এফএনএস : কিউবায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রাউল ক্যাস্ত্রো। ফলে কিউবায় ক্যাস্ত্রো পরিবারের প্রায় ছয় দশকের শাসনের অবসান হতে যাচ্ছে। স্থানীয় সময় শুক্রবার কিউবার রাজধানী হাভানায় কমিউনিস্ট পার্টির সম্মেলনে তিনি একথা জানিয়েছেন রাউল ক্যাস্ত্রো। ৮৯ বছর বয়সি রাউল জানান, নতুন প্রজন্মের কাছে দলের নেতৃত্ব তুলে দেয়া হবে। চারদিনব্যাপী সম্মেলন শেষে ভোটাভুটির পর নতুন নেতৃত্ব বেছে নেবেন কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা।

কারও নাম ঘোষণা করা না হলেও ধারনা করা হচ্ছে দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলকেই কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে বেছে নেয়া হবে। ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে কিউবার তৎকালীন সরকার উৎখাত করে ক্ষমতা দখল করেন ফিদেল ক্যাস্ত্রো। তার কমান্ডার ছিলেন ছোট ভাই রাউল ক্যাস্ত্রো।


আরোও অন্যান্য খবর
Paris