সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

মিয়ানমারজুড়ে চলছে অভ্যুত্থানবিরোধীদের ‘নীরব ধর্মঘট’

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : মিয়ানমারে গত আড়াই মাস ধরে চলা অভ্যুত্থানবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় এবার দেশজুড়ে ‘নীরব ধর্মঘট’ ডেকেছে সেনাশাসন বিরোধীরা। শুক্রবারের এ ধর্মঘটে বাড়িতে থেকেই জান্তাবিরোধী আন্দোলনে নিহত ৭০০র বেশি মানুষকে স্মরণ করতে এবং ঘর থেকে বের হলে কালো কাপড় পরতে বলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির লাখ লাখ মানুষ রাস্তায় নেমে সেনাশাসনের বিরুদ্ধে তাদের সরব অবস্থান ব্যক্ত করেছে; রক্ত দিয়ে, নির্যাতন-নিপীড়ন উপেক্ষা করে দিনের পর দিন তারা জান্তাবিরোধী আন্দোলন চালিয়ে গেছে।

সাম্প্রতিক দিনগুলোতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের মাত্রা বেড়ে যাওয়ায় গণতন্ত্রপন্থি আন্দোলনের কর্মীরা প্রতিবাদের নিত্যনতুন উপায় বের করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে শুক্রবার এ ‘নীরব ধর্মঘট’ ডাকা হয়েছে। চলুন, সড়কগুলোকে নীরব করে ফেলি। নিজেদের জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি শোক দেখাতে আমরা এই নীরব ধর্মঘট করবো। এ নিঃশব্দ কণ্ঠই উচ্চৈঃস্বরে কথা বলবে,” ফেইসবুক পেইজে এমনটাই লিখেছেন বিক্ষোভকারীদের অন্যতম নেতা এই থিনজার মং।

‘নীরব ধর্মঘটের’ আগের রাতেই মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মিংগিয়ানে সহিংসতায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেডিও ফ্রি এশিয়া। বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী সেনাশাসনবিরোধী বিক্ষোভের দুই সুপরিচিত সংগঠকের পাশাপাশি অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক অভিনেতা ও এক গায়ককে গ্রেপ্তার করেছে। একইদিন সেনাবাহিনী মান্দালয়ের একটি বৌদ্ধ মঠেও অভিযান চালায়। সেখান থেকেও তারা ২ জনকে গ্রেপ্তার করেছে বলে মিয়ানমার নাও’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris