সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

যুক্তরাষ্ট্রে ফেডএক্সের স্থাপনায় বন্দুকধারীর হামলায় নিহত ৮

Paris
Update : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

এফএনএস : যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস শহরে ফেডএক্সের একটি স্থাপনায় বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে এ গুলির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে পুলিশ মনে করছে।

প্রত্যক্ষদর্শীরা ফেডএক্সের ওই স্থাপনায় একাধিক গুলির আওয়াজ শোনার কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলির এ ঘটনা কাছাকাছি বিমানবন্দরের ওপর কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছে বিবিসি। জননিরাপত্তার ক্ষেত্রে এখন আর কোনো হুমকি নেই বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

“আমরা জেনেছি একাধিক ব্যক্তি আহত হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, অনেকে নিজে নিজেই হাসপাতালে গেছেন,” বলেছেন ইন্ডিয়ানাপোলিস পুলিশের এক মুখপাত্র। কেন এ হামলা, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি। এক বিবৃতিতে ফেডএক্স জানিয়েছে, তারা গুলির ঘটনা সম্পর্কে অবগত। কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। “নিরাপত্তাই আমাদের শীর্ষ অগ্রাধিকার,” বলা হয়েছে তাদের বিবৃতিতে।

ফেডএক্সের এক কর্মী জেরেমি মিলার বন্দুকধারীকে গুলি চালাতে দেখার কথা জানিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। “আমি একজনকে সাব-মেশিনগান বা এ জাতীয় স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালাতে দেখি। তাৎক্ষণিকভাবে আমি মাথা নিচু করে ফেলি। সেসময় আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম,” বলেন মিলার।


আরোও অন্যান্য খবর
Paris