সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ফিলিস্তিনি শিশুর চোখে গুলি করে ইসরাইলি সেনা

Paris
Update : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

এফএনএস : সম্প্রতি ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ একটি শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা। খবর আরব নিউজের। ওই দোকানের সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, ইজ্জ আল-দিন নাদাল বাতাশ নামে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি ওই শিশুটি তার ১৩ বছর বয়সী চাচাতো ভাইকে নিয়ে হেবরনের একটি দোকানে কেনাকাটা করছিল। এ সময় ইসরাইলি সেনারা সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই বাতাশের চোখে গুলি করে।

এরপর তাকে হেবরনের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জেরুজালেমে বড় কোনো হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন। মুমূর্ষু অবস্থায় তাকে জেরুজালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এ শিশুটি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না।

ইজ্জ আল-দিন নাদাল বাতাশার বাবা আবদুল করিম আল-বাতাশ বলেন, ইসরাইলের একদল সেনা হেবরনে টহল দেয়ার সময় শিশুদের আটক করতে চাইলে তারা পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় উত্তেজিত সেনারা আদালুসিয়া মার্কেটের ওই দোকানটিতে গত ৯ এপ্রিল কেনাকাটা করতে যাওয়া তার ছেলের চোখে গুলি করে। তিনি বলেন, আমার ছেলে তাদের সঙ্গে কোনো সংঘর্ষে জড়ায়নি। সে তার চাচাতো ভাইকে নিয়ে দোকানে কেনাকাটার জন্য এসেছিল।


আরোও অন্যান্য খবর
Paris